বন্ধু হিসেবে সম্পর্ক শুরু করেছিলেন দুই সঙ্গীতশিল্পী শন ম্যান্ডেস ও ক্যামিলা ক্যাবেলো। দুই বছরের প্রেম শেষে আবারও বন্ধু হিসেবে সম্পর্ক রাখার ঘোষণা দিয়েছেন তারা। যৌথ বিবৃতিতে বুধবার তারা প্রেমের সম্পর্কে ফাটল ধরার কথা জানিয়েছেন সবাইকে।

বিবৃতিতে তারা বলেছেন, আমরা আমাদের রোমান্টিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে মানুষ হিসেবে আমাদের মধ্যকার ভালোবাসা আরও জোরদার হয়েছে। সেবা বন্ধু হিসেবে এই সম্পর্কের শুরু হয়েছিল, আমরা তাই থাকবো।

শন ম্যান্ডেস ও ক্যামিলা ক্যাবেলোর প্রেমের খবর প্রকাশ্যে এসেছিল ২০১৯ সালের জুলাইয়ে। সম্পর্কের দুই বছর পূর্তি উদযাপনের ছবি প্রকাশ করে তারা এ সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেছিলেন। কিন্তু তার কয়েকমাসের মধ্যেই এলো বিচ্ছেদের ঘোষণা।

সূত্র : পেজ সিক্স

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version