শুক্রবার, সেপ্টেম্বর ২৫

কুমিল্লার বরুড়ায় সংরক্ষিত নারী সদস্য পদের এক প্রার্থীর প্রচারণায় বোরকা পড়ে পুরুষদের নাচতে দেখা গেছে। এরই মধ্যে ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই নারী প্রার্থীর নাম মোসা. পুতুল বেগম। তিনি উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী। আগামী ২৮ নভেম্বর বরুড়া উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।

এ বিষয়ে পুতুল বেগম জানান, সূর্যমুখী ফুল প্রতীক পেয়েছেন তিনি। এখন রাত-দিন প্রচার প্রচারণা চলছে। তারই অংশ হিসেবে গত সোমবার বিকেলে তার পক্ষে একটি মিছিল বের হয়। সেখানে বেশ কশেকজন পুরুষ বোরকা পরে গানের তালে তালে নেচে গেয়ে পুতুল বেগমের পক্ষে ভোট চেয়েছেন। মিছিলের নেতৃত্ব দেন পুতুল বেগম নিজেই।

কেন পুরুষদের বোরকা পরিয়ে নেচে গেয়ে ভোট চাইছেন, এমন প্রশ্নের জবাবে পুতুল বেগম বলেন, বোরকা পরেতো আর মেয়েরা নাচবে না, এটা লজ্জারও। আর পুরুষদের দিয়ে অভিনব প্রচারণা করালেতো সমস্যা নেই।  তাই পুরুষদের দিয়েই কাজটি করিয়েছি। এটা যেমন আনন্দের, তেমনি আকর্ষণীয়। এতে সবাই খুব মজা পেয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version