করোনা মোকাবিলায় যারা পুরোপুরি টিকা নেননি তাদেরকে লকডাউনে রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়ার সরকার। টিকা না নেওয়া এরকম ২০ লাখ মানুষের সন্ধান মিলেছে সেখানে। স্থানীয় সময় সোমবার (১৫ নভেম্বর) থেকে কার্যকর হচ্ছে লকডাউন। খবর বিবিসির।

লকডাউনের মধ্যে থাকা মানুষরা গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন, যেমন কাজ বা খাবার কেনা ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না। বিষয়টি নিয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেক্সান্ডার শ্যালেনবার্গ বলেন, আমরা এই পদক্ষেপকে হালকাভাবে নিচ্ছি না, এটির প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি আরও বলেন, বাস্তবতা হলো আমরা এক-তৃতীয়াংশ জনগণকে বলছি যে, আপনারা নির্দিষ্ট কারণ ছাড়া নিজেদের অ্যাপার্টমেন্ট ত্যাগ করতে পারবেন না।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী উলফগ্যাং মুকস্টেইন বলেন, নতুন এই বিধিনিষেধের আওতায় ১২ বছরের কম বয়সী শিশু ও সম্প্রতি করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা থাকছেন না।

জানা গেছে, অস্ট্রিয়ার ৬৫ শতাংশ মানুষ করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন, যা পশ্চিম ইউরোপের মধ্যে টিকাদানের এটি সর্বনিম্ন হার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version