গত বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে স্ট্যান্ডে দাঁড়িয়ে পাকিস্তানের হয়ে চিৎকার করেন সানিয়া। স্বামী শোয়েবের দলের জন্য গলা ফাটান, হাততালি দিয়ে পাক খেলোয়াড়দের উৎসাহ দেন। মাঠের ক্যামেরায় সেটি ধরা পড়ে ভালোভাবেই। এতেই ভারতীয়দের রোষানলে পড়েন দেশটির এই টেনিস তারকা।

ভারতীয় তারকার এভাবে প্রকাশ্যে পাকিস্তান সমর্থন করাটা একেবারেই ভালো চোখে নেননি অনেকেই। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নেটিজেনদের রোষের মুখে পড়েন সানিয়া। টুইটে ভারতীয় এই টেনিস সেনসেশনকে কটাক্ষ করে নানা সমালোচনায় মেতেছেন তারা।

শোয়েব মালিকের পক্ষে হাতে তালি দেওয়াকে পাকিস্তানকে সমর্থন হিসেবে গণ্য করে কেউ কেউ সানিয়ার জাতীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকে তো বিষয়টিকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে ছেড়েছেন। তারা সানিয়াকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তার আইনমাফিক শাস্তি দিতে আবেদন জানান দেশটির প্রধানমন্ত্রীর কাছে।

সূত্র: জি নিউজ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version