স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, সুশাসনের জন্য নাগরিক সুজন গণ মানুষের অধিকার নিয়েই কাজ করছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন। জনগণের কল্যাণের জন্য যা যা দরকার সুজন তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে যে কোন নির্বাচনের সময় প্রার্থীদের জনগণের মুখোমুখি দাড়ঁ করিয়ে নির্বাচিত হলে জনগণের কল্যাণের জন্য কি কী করবেন এমন প্রতিশ্রুতি আদায় করা হয়। এটি খুব ভাল একটি উদ্যোগ। আগামীতে সুজন এর কর্মকান্ড আরো সুন্দর ও বিস্তৃত হোক উনিশ বছর পূর্তি অনুষ্ঠানে সেই শুভ কামনা।
শুক্রবার ১২ নভেম্বর সন্ধা ৬ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’ কার্যালয়ে সুজন আয়োজিত ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চপল।
সুজন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে ও সুজন সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম ,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু,সুজন সহ সভাপতি আলী হায়দার, প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, ফারুক রশিদ ,হাওর বাঁচাও আন্দোলন সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, আশরাফ আলী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক এ কে কুদরত পাশা, নুরুল হাসান আতাহার, সাংবাদিক শহীদ নুর আহমদ প্রমুখ। পরে প্রধান অতিথি সবাই কে নিয়ে সুজন এর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ।
ব্রেকিং নিউজ
- মোহনগঞ্জে ট্র্যাজেডি: প্রেম, বিচ্ছেদ এবং একই দিনে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
- খালিয়াজুরীতে নদীপথে চাঁদাবাজি রোধে অভিযান, সাঁতরে পালাল দুর্বৃত্তরা
- ১৯ মামলার বোঝা মাথায় নিয়ে শেষ পর্যন্ত আইনের জালে শীর্ষ সন্ত্রাসী বদি
- ঝালকাঠির স্বাস্থ্যকেন্দ্রগুলোতে তদারকি জোরদার করা হবে: সিভিল সার্জন
- কলেজে উন্নীত হচ্ছে নাজিরপুর উচ্চ বিদ্যালয়: শিক্ষামন্ত্রীকে ডেপুটি স্পিকারের চিঠি
- কেন্দুয়ায় ৪ লাখ টাকার নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল পুড়িয়ে ধ্বংস
- অধিক উৎপাদন নয়, চাই নিরাপদ খাদ্য: পথ দেখাবে এগ্রোইকোলজি
- শীতের আগমনে সীমান্তে চোরাচালান: নেত্রকোনায় আড়াই লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ




