কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার সদর উপজেলায় ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারার অভিযোগে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুটি উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের আতকাপাড়া ও বায়রাউড়া।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে স্থগিত বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ।

জানা যায়, সকাল থেকে জেলার সদর, বারহাট্টা ও আটপাড়া এই তিন উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছিল। দুপুরের দিকে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের আতকাপাড়া ও বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারা শুরু করে নৌকার সমর্থকরা।

পরে আইনশৃংখলাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ব্যালট পেপার উদ্ধারসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। এসময় ওই দুই ভোটকেন্দ্র স্থগিত ঘোষনা করেন নির্বাচন কর্মকর্তা।

উল্লেখ্য, দ্বিতীয়ধাপে জেলার তিন উপজেলার ২৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারণে সদর উপজেলার মদনপুর ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে। ২৫টি ইউনিয়নে ২৪৬টি ভোট কেন্দ্রে চার লক্ষ ৬৫ হাজার ৩৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৪৬ জন, কাউন্সিল পদে ৮১৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিল ২৭৩ জন প্রার্থী প্রতিদ্ধন্ধীতা করছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version