শুক্রবার, সেপ্টেম্বর ২৫

স্বামীর বিরুদ্ধে আবারও যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। এ ঘটনায় পুনমের স্বামী স্যাম বোম্বেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই হাসপাতালে ভর্তি হন পুনম। তার মাথায়, চোখ ও মুখে নির্যাতনের চিহ্ন আছে। মুম্বাই পুলিশ বলছে, স্যাম বোম্বের বিরুদ্ধে মামলা হয়েছে।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তার স্ত্রী মাথা, মুখ এবং চোখে খুবই খারাপ ভাবে আঘাত পেয়েছেন।

পুনম পাণ্ডের স্বামীর বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। গত বছর বিয়ের পরের দিনই ভারতের গোয়াতে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন স্যাম বোম্বে। পুনম পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তার স্বামী তাকে শ্লীলতাহানি করেছেন।

গত বছর সেপ্টেম্বরে বান্দ্রায় নিজেদের বাড়িতে এক ঘরোয়া আয়োজনে বিয়ে করেন পুনম ও স্যাম। এর আগে দুই বছর তারা একসঙ্গে ছিলেন। নানা সময়ে বিতর্কিত কাণ্ড করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন পুনম পাণ্ডে।

এছাড়া ২০১৪ সালে গভীর রাতে মুম্বাইয়ের রাস্তায় অশালীন আচরণের অভিযোগে পুনমকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version