রাজশাহীতে সাবেক প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে আত্মহত্যা করেছেন বুলবুল আহমেদ (২৬) নামের এক যুবক। মঙ্গলবার দুপুরে নগরীর লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, যুবক বুলবুলের বাড়ি পুঠিয়ায়। তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার তুলি আকতারের। সম্প্রতি তুলির বিয়ে হয়ে যায়। পরে তুলি নওগাঁর জেনি আকতারের সঙ্গে সম্পর্ক গড়ে দেয়ার কথা বলে ডেকে পাঠায়।

দুপুরে বুলবুল লক্ষ্মীপুরের একটি রেস্টুরেন্টে বসে তুলির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রথমে বিষপান করে। পরে নিজের বুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version