সোমবার, সেপ্টেম্বর ২১

স্টাফ রিপোর্টার : নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সোমবার (১ নভেম্বর) সকালে জেলা যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়নের আয়োজনে জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। সভা শেষে সনদপত্র, গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। পরে যুব ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনা যুব উন্নয়নের উপ-পরিচালক হারুনুর রশীদ, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মতিনসহ যুব উন্নয়ন কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version