স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার বেলা ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রারম্ভে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

পৌর বিএনপির আহব্বায়ক আব্দুল ওয়াহাব ভূঁইয়ার সভাপতিত্বে সদস্য সচিব এস এম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মো মুজিবুর রহমান খান, যুগ্ম আহব্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহব্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহব্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কি, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, জেলা তাতীঁদলের সভাপতি আজিজুল হক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিকসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version