সোমবার, সেপ্টেম্বর ২১

স্টাফ রিপোর্টার : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) গোয়ান্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনায় বিপুল পরিমাণ আতশবাজি, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দায়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার পর্যান্ত তিন ঘন্টাব্যাপী এ অভিযানে ছিলেন, জেলা প্রশাসনের এনডিসি সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন সুলতান ও রিফাত আরা। এ সময় তারা পাঁচ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- নেত্রকোনা পৌরশহরে চকবাজারের সুচিত্রা স্টোর ও মা স্টোর এবং বড়বাজারের ভাই ভাই স্টোর, প্রভা স্টোর ও পিকে স্টোর। এদের মধ্যে মা স্টোরকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা জরিমানা এবং পিকে স্টোর থেকে বিপুল পরিমাণ আতশবাজিসহ জরিমানাকৃত সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।

নেত্রকোনার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাইফুল ইসলাম বলেন, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্যের জন্য পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচ মামলায় তাদেরকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এসব জব্দকৃত পণ্য ধ্বংস করা হবে বলে জানান তিনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version