সকালে রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের অতর্কিত হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে বিএনপির ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদ জানান, এ ঘটনায় নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপির ৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

তিনি  জানান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিএনপি সম্প্রীতি সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছুড়ে। পরে পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার শেল নিক্ষেপ করে।

হাফিজ আল আসাদ বলেন, ‘বিএনপির সমাবেশে পুলিশ বাধা দেয়নি। তাদের মিছিলের অনুমতি ছিল না। তবু তারা মিছিল করছিল।’ তিনি আরও বলেন, বিএনপিই পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে তাদের ধাওয়া করে।

সমাবেশকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। সকাল থেকেই সমাবেশস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version