শেষ যোগ্যতা অর্জন পর্ব। টি২০ বিশ্বকাপের মূল পর্ব শুরু হচ্ছে শনিবার থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। শনিবার দু’টি ম্যাচ খেলা হবে।

বাংলাদেশ সময় দুপুর তিনটে থেকে টি২০ বিশ্বকাপের সুপার ১২-র প্রথম ম্যাচ। আবু ধাবির স্টেডিয়ামে মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া এবং টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। অনুশীলন ম্যাচে ভারতের কাছে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ব্যাট হাতে অজি ওপেনাররা ব্যর্থ হলেও রান পেয়েছিলেন স্টিভ স্মিথরা। বল হাতে যদিও ভারতকে আটকাতে পারেনি তারা। অন্য দিকে অনুশীলন ম্যাচে আফগানিস্তান এবং পাকিস্তানকে হারিয়ে ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদাদের বিরুদ্ধে স্মিথদের লড়াই বেশ উপভোগ্য হতে পারে।

শনিবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। শেষ টি২০ বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা (২০১৬)। দু’বছর আগে এক দিনের ক্রিকেটে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সাদা বলের ক্রিকেটে দুই শক্তিশালী দল খেলতে নামবে সন্ধে সাড়ে সাতটার সময়। দুবাইতে হবে সেই ম্যাচ।

টি২০ বিশ্বকাপের সমস্ত খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ফার্স্ট, হট স্টার, এবং স্টার স্পোর্টসের বিভিন্ন ভাষার চ্যানেলে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version