শুক্রবার, অক্টোবর ২
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ  মাদারীপুরের রাজৈরে মোটর সাইকেল কিনতে গিয়ে ফেরা হলো এক যুবকের। ঢাকা- বরিশাল মহা সড়কের পথিমধ্যে রাজৈর উপজেলার কালিবাড়ি নামক স্থানে বেপরোয়া ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে মারা যায় সদর উপজেলার কেন্দুয়ার চৌহদ্দি গ্রামের টেইলর সুকন্ঠ বৈদ্য (৩০) নামের এক যুবক। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত সুকন্ঠ মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের চৌহদ্দি গ্রামের কৃষ্ণকান্ত বৈদ্যর ছেলে।
সে পেশায় একটি দর্জি দোকানী।

হাইওয়ে পুলিশ জানা যায়, বুধবার (অক্টোবর-২০) শেষ বিকালে টেকেরহাট থেকে মোটরসাইকেল চালিয়ে সদর উপজেলার কেন্দুয়া আসতে ছিলেন সুকন্ঠ। ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা গেছে মোটরসাইকেল চালক সুকণ্ঠ।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সাদি জানান, সুকণ্ঠ বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা গেছে। ঘাটক চালক পালিয়ে গেছে। তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version