প্রশ্ন ফাঁস করলে সর্বোচ্চ ১০ বছর জেলের বিধান রেখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

সচিবালয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে  আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠকে এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, প্রশ্ন ফাঁস করলে সর্বোচ্চ ১০ বছর জেলের বিধান রেখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আর উত্তরপত্র জালিয়াতিতে যারা জড়িত থাকবেন তারা সর্বোচ্চ ২ বছর এবং সর্বনিম্ন এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। এখানেও জরিমানার বিধান রাখা হয়েছে। অসৎ উপায় অবলম্বনে যদি কেউ সহায়তা করে সেও সর্বোচ্চ ২ বছর ও সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা দুটোতেই দণ্ডিত হবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version