তিনি বিজ্ঞানের বই পড়তে চান। মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র আধিকারিকদের কাছে এমনই দাবি করেন শাহরুখ-তনয় আরিয়ান। তাঁর সেই দাবি মতো বিজ্ঞানের কয়েকটি বইও দেওয়া হয়েছে বলে এনসিবি সূত্রে খবর।

মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে এনসিবি হেফাজতেই রয়েছেন আরিয়ান-সহ মোট ১৩ জন। আরিয়ান-সহ ৯ জনকে ৭ অক্টোবর পর্যন্ত নিজেদের হেফাজতে রাখবে এনসিবি। মঙ্গলবার তল্লাশি চালিয়ে যে চার জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের ১১ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এনসিবি সূত্রে খবর, আরিয়ান বিজ্ঞানের বই চেয়েছিলেন। কয়েকটি বই তাঁকে দেওয়া হয়েছে। তবে তাঁর পছন্দমতো কোনও খাবার নয়, অন্য অভিযুক্তদের মতোই আরিয়ানকে সাধারণ খাবার খেতে দেওয়া হচ্ছে।

এনসিবি দফতরের পাশে ন্যাশনাল হিন্দু রেস্তরাঁ থেকে খাবার আনিয়ে তাঁকে খেতে দেওয়া হয়েছে। এনসিবি সূত্রে আরও জানানো হয়েছে, আরিয়ান এবং অন্য অভিযুক্তদের কাছ থেকে যে ফোন উদ্ধার হয়েছে সেগুলি সব ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মাদক কাণ্ডে আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই শাহরুখ-বিরোধীরা হইচই শুরু করে দিয়েছেন। তাঁকে নানা ভাবে আক্রমণ করতে কসুর করেননি। তবে আবার এর পাল্টা ছবিও ধরা পড়েছে। ‘বাদশা’র পাশে দাঁড়িয়েছেন তাঁর অগণিত ভক্ত। শাহরুখ এবং আরিয়ানের শুভকামনা করেছেন। টুইটারে #উইস্ট্যান্ডউইদএসআরকে ট্রেন্ড হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version