দ্যা মেইল বিডি / খবর সবসময়

প্রধানমন্ত্রীর দিন উপলক্ষে বৃক্ষরোপন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন উপলক্ষে বৃক্ষরোপন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।

টাঙ্গাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু এর নাগরপুর কার্যালয়ে ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল শেষে উপজেলার ১২ টি ইউনিয়নে সপ্তাহ ব্যাপি ৩ হাজার বৃক্ষরোপনের কর্মসূচী আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবর আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

Exit mobile version