রোহিঙ্গাবিরোধী অ্যাকাউন্টের তথ্য দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে আদেশ দিয়েছেন মার্কিন আদালত। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

হেগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া। মামলার কার্যক্রমের জন্য ফেসবুকের ওই তথ্য প্রয়োজন। কিন্তু যুক্তরাষ্ট্রের গোপনীয়তা বিষয়ক আইনের দোহাই দিয়ে তথ্য সরবরাহ করতে অনীহা দেখিয়েছিল ফেসবুক। তার উত্তরে, যুক্তরাষ্ট্রের আদালত বলেছেন, ফেসবুক যেসব তথ্য ডিলিট করেছে তা আইনের মাধ্যমে ফেরানো সম্ভব নয়।

মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যা বিষয়ক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে গাম্বিয়া। ২০০৭ সালের আগস্টে সামরিক অভিযানের মুখে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। ওই সময় রোহিঙ্গাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়, গণহারে হত্যা ও নির্যাতন করা হয়, বহু রোহিঙ্গা নারী ধর্ষণের শিকার হন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version