শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এখন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। এছাড়া যেসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের রেজিস্টেশন করা হয়েছে, তাদের কথা ভিন্ন; কিন্তু যাদের রেজিস্টেশন করা হয়নি, তারা রেজিস্টেশন করবে। তবে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যরা।

রবিবার বেলা সাড়ে ১১টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। পরিদর্শনে এসে তিনি শিক্ষার্থীদের সঙ্গে স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলেন।

স্কুল পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, স্কুলের পরিষ্কার-পরিচ্ছন্নতা রয়েছে। সবাই মাস্ক পরেছে। আমরা আশা করছি সামনের দিনগুলোতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক-শিক্ষার্থীরা ভেতরে-বাইরে সবাই স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলবে। এখন গ্রামাঞ্চলগুলোতেও খুব ভালোভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। আমাদের কাছে এসব তথ্য আছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে জানতে পেরেছি শিক্ষাপ্রতিষ্ঠানে এখন গুরুত্বসহকারে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা চলছে। তবে বহুদিনের অভ্যাস পরিবর্তন অল্প সময়ে আসবে না। একটা সময় আসবে সবাই অভ্যস্ত হবেন এবং মানবেন। এ ক্ষেত্রে সবার প্রচেষ্টাও আছে। শুধু করোনার জন্যই নয়, একটি সুষ্ঠু পরিষ্কার-পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে সবাইকে সচেতনভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল উদ্দিন আহম্মেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজ, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মরিয়ম বেগমসহ  সব শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাকবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version