দ্বিতীয় বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করে নিজের দ্বিতীয় বিয়ের কথা জানালেন মাহি।

রবিবার দিবাগত রাতে ফেসবুকে নিজের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ করেন মাহি।

ছবিতে দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে বর কামরুজ্জামান সরকার রাকিবের পাশে বসে আছেন কনে মাহি। অভিনেত্রীর কাছ থেকে কাবিননামায় স্বাক্ষর নেওয়া হচ্ছে।

ফেসবুকে মাহি জানান, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ইং ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’

জানা যায়, কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী। মাহির সঙ্গে তার আগে থেকেই বন্ধুত্ব ছিল।

এর আগে গত ৬ সেপ্টেম্বর মাহি জানান, ১৩ সেপ্টেম্বর তিনি সারপ্রাইজ দেবেন। এরপর থেকেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন- দ্বিতীয়বার বিয়ে করেছেন এ অভিনেত্রী! আর এই ঘোষণাটিই ‘সারপ্রাইজ’ হিসেবে দিতে যাচ্ছেন ‘জান্নাত’খ্যাত অভিনেত্রী। যদিও মাহির এই ‘সারপ্রাইজ’-এর খবর আগেই ফাঁস হয়ে গিয়েছিল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version