আমিনুল হক , সুনামগঞ্জ:

কোন মেস্তুরী নাও বানাইছে কেমন দেখা যায়
ঝিলমিল ঝিলমিল করে নৌকা ময়ুর পঙ্কী নায়,

এই গান গেয়ে গেয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হলো সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা।
উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি বলেন, আবহমান কাল থেকেই গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ। আর এই প্রতিযোগিতা উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয় ভাটি অঞ্চলে । মানুষ বর্ষা কালে এই উৎসব উপভোগ করে। আজও লক্ষাধিক নারী পুরুষ প্রখর রোদের মধ্যেই নৌকা বাইচ উপভোগ করলেন। মুজিব শতবর্ষ উপলক্ষে সুনামগঞ্জ জেলার নব গঠিত শান্তি গঞ্জ উপজেলার পূর্ব বীর গাও ইউনিয়নের পাখি মারা হাওরের নীল জলে ১৬টি নৌকার মধ্যে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, শান্তি গঞ্জ উপজেলার চেয়ারম্যান ফারুক আহমদ ইউএনও আনোয়ার উজ জামান, ওসি কাজী মোক্তাদির হোসেন, জগন্নাথপুর উপজেলার আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, প্রভাষক নূর হোসেন
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু, আবু বকর সিদ্দিক হিরু, শহীদনূর আহমেদ প্রমুখ। আকর্ষণীয় সাজে লগি বৈঠা সহ বাহারী নাম উল্লেখ করে নৌকা গুলো যোগ দেয়। এ গুলো হচ্ছে মনির শাহ তরী, পংখী রাজ ,পবন,জল পবন,বাংলার তুফান, পবন কাষ্টের তরী কুনুর শাহ তরী, হিজল তরী,-১ হিজল তরী ২ বাংলার পবন,সোনার তরী, বীর পবন ও বীর বাংলা।
হাওরে ছোট বড় নৌকা যোগে লক্ষাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন নৌকা বাইচ উৎসব উপভোগ করার জন্য।

প্রথম পুরস্কার সোনার নৌকা, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার টিভি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version