রবিবার, অক্টোবর ১৮

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, ভারতের উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্র বন্দর অঞ্চলগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের চট্টগ্রাম, পায়রা, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় এলাকায় নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। এতে আরও বলা হয়, লঘুচাপ সৃষ্টির ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের আধিক্য রয়েছে। তাই বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানান আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version