আওয়ামী লীগের তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সেখানে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে, ১৪৪ ধারা ভঙ্গ করে আজ দুপুর পৌনে ১২টায় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা টাউন হলের মোড় থেকে একটি মিছিল বের করে। মিছিল চলার এক পর্যায়ে পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, এমপি একরামের সমর্থনে সুবর্ণচর উপজেলার চর জুবলীতে আরেকটি সমাবেশের আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ উদ্যোগ।

উল্লেখ্য, আজ সোমবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন কর্তৃক সমাবেশ ও জনসভা করার ঘোষণা দেন। একই সময় নোয়াখালী পৌর সভায় আলোচনা সভা ও শোভাযাত্রার ঘোষণা দেন মেয়র সহিদ উল্লাহ খান। এই পরিস্থিতিতে পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির ঘোষণা দেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version