নিউজিল্যান্ডে বিগত ছয় মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে অকল্যান্ড হাসপাতালে করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। তিনি ভেন্টিলেটর কিংবা নিবিড় পরিচর্যা সহায়তা নিতে পারেননি।

তবে দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, তীব্র সংক্রামক করোনার ডেল্টা ধরন দেশটিতে নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজিল্যান্ডে করোনায় মারা যাওয়া তিনি ২৭তম এবং চলতি বছর ১৬ ফেব্রুয়ারির পর প্রথম ব্যক্তি। তিনি বাসাতেই করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।

নিউজিল্যান্ডে ছয় মাস আগে স্থানীয়ভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ পর্যায়ের লকডাউন দিয়ে তা নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, দেশটিতে ছয় মাসে ৭৮২ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার নতুন করে আরও ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত সপ্তাহান্তে এ সংখ্যা ছিল ৮৪। সূত্র: স্টাফ, নিউজিল্যান্ড হেরাল্ড

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version