হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার মারা গেছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘বিগ বস ১৩’ আসরের বিজয়ী সিদ্ধার্থ।

জানা গেছে, বুধবার রাতে প্রত্যেক দিনের মতো ওষুধ খেয়ে ঘুমাতে যান সিদ্ধার্থ শুক্লা। রাতেই ঘুমের মধ্যে অভিনেতা হৃদরোগ আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন চিকিৎসকরা।

‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তাক’ এর মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তাকে। ‘ঝলক দিখলা জা ৬’, ‘ফিয়ার ফ্যাক্টর : খতরো কে খিলাড় ‘, ‘বিগ বস’র মতো জনপ্রিয় শোতে অংশ নিয়ে আলোচিত হয়েছেন তিনি। সম্প্রতি ‘বিস বস ওটিটি’তেও হাজির হয়েছিলেন তিনি। পাশাপাশি একতা কাপুরের শো ‘ব্রোকেন বাট বিউটিফুল থ্রি’তে অভিনয় করেছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version