আরিফুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পশ্চিম দেউরী গ্রামে বিষখালী নদীর ভাঙনে সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের একাংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে এসময় মোবাইলে ভিডিও ধারণ করার সময় নেয়ামত উল্লাহ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

নিখোঁজ হওয়ার নয়দিন হলেও বরিশাল ফায়ার সার্ভিস, স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিদল অনেক খোজাখুজি করার পরেও শিক্ষার্থীর লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে নেয়ামত উল্লাহর বাবা মা আহাজারি করে সন্তানকে খুঁজে দেওয়ার দাবি জানিয়েছেন সরকারের প্রতি।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাইক্লোন শেল্টারের একাংশ ও মসজিদটি বিলীন হয়ে যায়। এ ঘটনায় নেয়ামত উল্লাহ নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়।

নিখোঁজ নেয়ামত উল্লাহ দেউরী গ্রামের বারেক হাওলাদারের ছেলে। এছাড়াও আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version