দেশে একদিনে করোনায় আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ১৫ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৪ লাখ ৯৩ হাজার জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৪৮৫ জন এবং এখন পর্যন্ত ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৭৮৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৯৪টি নমুনা সংগ্রহ এবং ২৭ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮৮ লাখ ১৬ হাজার ৩৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৫০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version