বাংলাদেশে কোন জঙ্গিও নেই তালেবান নেই, কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার ২৮ আগস্ট দুপুরে সাভারের আশুলিয়ায় একটি সুপার মার্কেটের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন,বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে। কিন্তু তাদের অরাজকতা সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই।  তালেবানরা বিভিন্ন বড় শক্তির হাত ধরে আফগানিস্তানের ক্ষমতায় এসেছে। তাই এর কোনো প্রভাব বাংলাদেশে নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলামসহ অন্যান্যরা।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version