তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে ২৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের লাউরগড় এলাকা থেকে ২৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো তাহিরপুর উপজেলার ছড়ার পাড় গ্রামের মৃত হেকমত আলীর ছেলে মো. সঞ্জব আলী (২২) এবং একই উপজেলার রহমতপুর গ্রামের মো. উসমানের ছেলে রায়হান (১৯)।

সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তসলিম এহসান পিএসমি আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version