Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়

টাঙ্গাইল প্রতিনিধিঃ “বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই শ্লোগান নিয়ে প্রতিবছরের মতো এবছরও টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ৭ দিনের এ অনুষ্ঠানের প্রথম দিন, উপজেলায় প্রচার-প্রচারণার পাশাপাশি স্থানীয় সংবাদকর্মীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে।

২৮ আগষ্ট শনিবার সকালে উপজেলা মৎস দপ্তর অফিসে উপজেলা মৎস্য অফিসার মোঃ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও ফিল্ড এ্যাসিসটেন্ট মোঃ জায়েদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফিল্ড এ্যাসিসটেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ, নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমান লুকন, নাগরপুর মডেল প্রেসক্লাবের সভাপতি কে এম খালিদ মাহমুদ সুজন, নাগরপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, মাসুদ রানা সহ উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Exit mobile version