পুত্রসন্তানের জন্ম দিয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকা আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নবজাতক এবং মা আপাতত ভাল আছেন।

২০১৯ সালে তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনকে নিয়ে বিয়ে করেছিলেন নুসরাত। এর পরের বছর ২০২০ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তবে তা কেউই প্রকাশ করেননি। চলতি বছর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। এরপরই নুসরাত ও নিখিলের বিচ্ছেদ প্রকাশ্যে আসে। এ নিয়ে কম জলঘোলা হয়নি। রাজনীতি ও অভিনয় জীবন ছাপিয়ে গত কয়েকমাস ধরে ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় নিয়মিত খবরের শিরোনাম নুসরাত।

নুসরাত-নিখিলের বিয়ের ছবি

নুসরাতের সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়লে নিখিল জানান, তিনি এই সন্তানের বাবা নন। নুসরাতের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। এদিকে নুসরাতও তার অনাগত সন্তানের বাবার পরিচয় জানাতে আগ্রহ দেখাননি। নিখিলের সঙ্গে বিচ্ছেদের পর নুসরাত ও যশের সঙ্গে সম্পর্ক সামনে আসে। তবে নুসরাত ও যশ এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

 

যশের সঙ্গে নুসরাত

সন্তান জন্ম দেওয়ার সময় নুসরাতের ইচ্ছে অনুসারে তার সবচেয়ে কাছের মানুষ যশ তার সঙ্গী ছিলেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন হবু মায়ের সব দায়িত্ব নিয়েছিলেন যশ। নুসরাতের ঘনিষ্ঠমহল থেকে জানা গিয়েছে, এই সন্তানের বাবা যশ নিজেই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version