মোঃরোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১৫ দিন পর নির্মাণ শ্রমিক আসাদুল রাড়ির (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে কালকিনি উপজেলার চরফতেহা বাহাদুরপুর নিজ বাড়ীর পাশে আম গাছের সাথে হাত বাধা অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত আসাদুল রাড়ি খবির রাড়ির ছেলে।

এলাকাবাসী, পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের চর ফতেহা বাহাদুরপুর গ্রামের খবির রাড়ির নির্মাণ শ্রমিক ছেলে আসাদুল রাড়ি ১৫ দিন আগে নিখোঁজ হয়। ফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও করা যায়নি। আজ বুধবার বাড়ীর পাশে আম গাছের সাথে হাত বাধা অবস্থায় তার ছোট ভাই দেখতে পায়। পরে পরিবারের সদস্যদের খবর দিলে তারা এসে দেখতে পায় হাত বাধা অবস্থায় আম গাছের সাথে ঝুলে আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

আসাদুলের স্ত্রী শারমিন আক্তার পারিবারিক কলহের জেরে গত কয়েক মাস আগে বাড়ি থেকে বাপের বাড়ী চলে যান এবং ফিরে না আসলে ১৫ আগে শারমিন আক্তারকে শশুড় বাড়ী থেকে আনতে যায় আসাদুল।

তবে দীর্ঘ দিন যাবত স্ত্রী শারমিনও শশুড় বাড়ীর লোকজনদের সাথে পারিবারিক কলহ চলে আসছে বলে জানায় পরিবারের সদস্যরা। পরিবারের দাবি এটা আত্মহত্যা না,পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

নিহতের বাবা খবির রাড়ি বলেন, আমার ছেলে ১৫ দিন আগে তার শশুড় বাড়ীতে যান। এরপর থেকেই নিখোঁজ হন আমার ছেলে। আমার ছেলেকে তারাই মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।

নিহতের শশুড় রিপন গোমস্তা বলেন, আমি ১ সপ্তাহ ধরে ঢাকায় আছি। এই বিষয়ে আমি কিছু জানি না। এই ঘটনার সাথে আমি জড়িত না।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version