শুক্রবার, অক্টোবর ৯

দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান প্রতি ঈদেই একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হয়ে থাকেন। এবার তিনি আসছেন একটি রান্নার অনুষ্ঠান নিয়ে।

এটিএন বাংলার রান্নাবিষয়ক সাপ্তাহিক আয়োজন ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’ অনুষ্ঠানে দেশের খ্যাতনামা তারকাদের নিয়মিত আমন্ত্রণ জানানো হয়। সেই ধারাবাহিকতায় এবার এই অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে অতিথি হয়ে নিজ হাতে রান্না করবেন ড. মাহফুজুর রহমান।

বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি আর খাবারের পুষ্টিগুণের তথ্য নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দর্শকের জন্য বাড়তি প্রাপ্তি হিসেবে থাকছে মাহফুজুর রহমানের খালি গলার গান। আগামী শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় রান্নার অনুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version