সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের দুগনুই গ্রামে বজ্রপাতে দুই জন পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে দুগনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে নৌকা দিয়ে কাইলানী হাওরে তিনজন মাছ ধরতে গেলে বিকালে হালকা বৃষ্টির সাথে সাথে আকস্মিক বজ্রপাতে নৌকায় থাকা তিনজনের মধ্যে দুই জন পানিতে পড়ে তলিয়ে যায়। বজ্রপাতে নিহত দুইজন আপন চাচাতো ভাই। মোখলেস মিয়ার ছেলে সাজিদ নূর(৪০) এবং আবুল ফজলের ছেলে রাকিব মিয়া (১৭) সাথে থাকা সাজিদ নূরের মেয়ে ছোট মনি প্রাণে বেচে যায়। ছোট মনি বাড়িগিয়ে লোকজনকে জানায়। এলাকার মানুষ এসে অনেক খোঁজা খোঁজির পড়ে মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করে। মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ব্রেকিং নিউজ
- শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়ন: রূপগঞ্জ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত
- জামালপুর পৌরসভার ২১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা
- মোহনগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত
- জামালপুরে শিশুশ্রম প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা
- ‘বাড়ি ভেঙে যাবে, নালা করতে দেব না’: বৃদ্ধকে মারধর যুবলীগ নেতার
- সকালে চুরি, অভিযানে উদ্ধার: নেত্রকোনায় ছাগলসহ ৩ চোর আটক
- নেত্রকোনার মদনে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫, আদালতে প্রেরণ
- নির্মমতা: ইটের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেওয়া হলো নবজাতককে



