শুক্রবার, অক্টোবর ৯

স্টাফ রিপোর্টার : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় খেলা শেষে নদীতে হাত-পা ধৌতকরণের সময় আব্দুল হাকিম ওরফে বাবু (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার আগে দুর্গাপুর সদর ইউনিয়নে চন্দ্রকোনা গ্রামে সোমেশ্বরী নদীর আত্রাখালী শাখায় মামা বাড়ির সামনে ঘাটে এ ঘটনা ঘটে।

আব্দুল হাকিম (বাবু) একই উপজেলা ও ইউনিয়নে মেনকীফান্দা গ্রামের মনসুর আলী ছেলে। সে দীর্ঘদিন যাবত চন্দ্রকোনা গ্রামে মামার বাড়িতে থাকতেন। মৃগী রোগী ছিল ও মাঝে মাধ্যে খেঁচুনি ওঠতো ওই কিশোরের।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সহপাঠি সাথীদের সাথে খেলাধূলা শেষে সন্ধ্যার আগে মামার বাড়ির সামনে নদীর ঘাটে হাত-পা ধুতে হাঁটু পানিতে নামেন আব্দুল হাকিম বাবু। এসময় হঠাৎ বাবুর খেঁচুনি ও কাঁপাকাপি দেখা দেয়। নিহতের মামাতো বোন তা দেখেন ও চিকৎকার দিলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক কিশোরকে মৃত ঘোষনা করেন।

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান গিয়েছেন। সেখান থেকে প্রাপ্ত প্রতিবেদনের ওপর ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version