রবিবার, সেপ্টেম্বর ২০

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি।

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাবুল বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা চলছে। ধারণা করা হচ্ছে, আগামী ৩১ আগস্টের পর সরকার গঠনের ঘোষণা দেবে তালেবান।

এমতাবস্থায় আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনৈতিক জোট জি-৭। জানা গেছে, তালেবান সরকারকে স্বীকৃতি নাকি নিষেধাজ্ঞা দেওয়া হবে সেই প্রশ্নে ঐকমত্যে পৌঁছবেন জোটভুক্ত দেশগুলো।

এই জোটের সদস্যদেশগুলো হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version