মোহাম্মদ সেলিম পাটোয়ারী (সিনিয়র রিপোর্টার) : ২২ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ রোজ রবিবার, বাংলাদেশ জাতীয় সংসদের কেবিনেট কক্ষে ‘অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি’র ১৪তম বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ‘অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি’র সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ জনাব নূর-ই-আলম চৌধুরী এমপি, জনাব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি, জনাব আহসান আদেলুর রহমান এমপি সহ অন্যান্য সদস্যগণ।
সকাল ১১ টায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ’ এবং ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’ এর বিভিন্ন দপ্তরের চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়। যে সমস্ত প্রকল্পের অগ্রগতি ২৫% এর নীচে, সে সকল প্রকল্পসমূহ দ্রুততম সময়ে শেষ করার সুপারিশ করা হয়। পাশাপাশি লোকবল সংকটের জন্য বাস্তবায়ন ধীর হওয়ায় লোকবল বাড়ানোর সুপারিশ করা হয়।
এবং প্রকল্প স্থান যেন সংশ্লিষ্ট জেলার যেকোনো স্থানে হতে পারে, সে বিষয়েও সুপারিশ করা হয়।
দুপুর ১২.৩০ টায় একই বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের (সকল সংস্থা সমূহ) চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version