জার্মানিতে যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী বিমানেই সন্তান প্রসব করেছেন এক আফগান নারী। আজ রোববার ইউএস এয়ার মবিলিটি কমান্ড থেকে টুইটারে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে ওই নারী তার পরিবার নিয়ে বিমানে ওঠেন। তাদের যাওয়ার কথা জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে। সেখানে পৌঁছার পরই তার প্রসব বেদনা শুরু হয়। ক্রমশ বেদনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে বিমানটির কমান্ডার বিমানের উচ্চতা কমিয়ে আনেন, যাতে এর ভিতরে বাতাসের চাপ বৃদ্ধি পায় এবং তাতে ওই মায়ের জীবন রক্ষা হয়। বিমান অবতরণের পর যুক্তরাষ্ট্রের সামরিক চিকিৎসকরা সন্তান প্রসবে সহায়তা করেন ওই মাকে। মা ও নবজাতক সুস্থ আছে। তাদেরকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ব্রেকিং নিউজ
- ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টিআইবির কুইজ প্রতিযোগিতা
- সমন্বয়ক পরিচয় দিয়ে বীরমুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
- কলমাকানাদায় বৈদ্যুতিক তারের লিকেজ কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ
- লাইসেন্সহীন মিনি পাম্পে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- ২৪ ঘণ্টা পর বকশীগঞ্জ সীমান্তে শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধ, মিলল পরিচয়
- কলমাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ
- ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
- বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর



