স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম বলেছেন, করোনাভাইরাসের টিকা বিক্রিতে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খুরশীদ আলম বলেন, টিকা চুরি করার বিষয়টি খুবই স্পর্শকাতর। দেশের যে দু-একটি জায়গায় টিকা বিক্রির অভিযোগ উঠেছে, সেখানে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট রাজধানীর দক্ষিণখান এলাকায় একটি ক্লিনিকে অবৈধভাবে করোনার মডার্নার টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে গ্রেফতার করে পুলিশ। এসময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version