মো: হাবিবুর রহমান,নড়াইল প্রতিনিধি:

নড়াইলের সদর উপজেলাধীন তালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ (গ্রাম) গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। শনিবার ২১ আগস্ট সন্ধায় মো: আব্দুর রহিম মোল্লা (৫০) নামে এক ব্যাক্তি কে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত মো: আব্দুর রহিম (৫০) যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাহমুদআলীপুর গ্রামের মৃত-মো: সোহরাব মোল্লার ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো: মাহফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় নড়াইল সদর উপজেলাধীন তালেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৫০০ (গ্রাম) গাঁজাসহ মো: আব্দুর রহিম মোল্লা (৫০) কে আটক করেন,এসময় আটকৃত ব্যক্তির নিকট থেকে অবৈধ নিষিদ্ধ ৫০০ (গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো: মাহফুজুর রহমান সকালের খবর ২৪ কে বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হই তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version