রবিবার, সেপ্টেম্বর ২০

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকা যখনই আফগানিস্তান ছাড়তো তখনই এরকম একটা ঝামেলা হতো, এটা জানাই ছিল। তবে এত তাড়াতাড়ি আফগানিস্তানের সেনাবাহিনী যে অস্ত্র ছেড়ে দেবে, এটা বুঝতে পারিনি।

বাইডেন দাবি করেন, আমেরিকার বিশ্বাসযোগ্যতা এখনও বন্ধুদেশগুলোর কাছে অটুট রয়েছে। বরং ভাবমূর্তি আরও উন্নত হয়েছে।

তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা যাওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন বাইডেন।

এ সময় মার্কিন রাষ্ট্রপতি বারবার আফগানিস্তান থেকে নিজের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করার চেষ্টা করেন।

এদিকে, আগামী ৩১ আগস্টের আগে খুব সম্ভবত সরকার গঠন করবে না তালেবান। ততদিনে মোটের ওপর সব মার্কিনিকে আমেরিকায় ফিরিয়ে নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন বাইডেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version