স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে নেত্রকোনায় ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজ আবদুর রহমানের নিকট অগ্রণী ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ সার্কেলের পক্ষ থেকে এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

এ সময় অগ্রণী ব্যাংক লিমিটেডের নেত্রকোনা অঞ্চলের সহকারি ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অগ্রণী ব্যাংক লিমিটেডের দুর্গাপুর শাখার ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদ হোসেন খানের সঞ্চালনায় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আবদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.এস.এম মাহবুবুর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক এ. কে. এম শামীম রেজা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন সহ জেলা প্রশাসন ও অগ্রণী ব্যাংক লিমিটেডের কর্মকর্তাবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version