Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

করোনা সংক্রমণ স্বস্তিদায়ক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা

করোনা সংক্রমণ স্বস্তিদায়ক হলেই শিক্ষা প্রতিরিষ্ঠান খুলে দেয়ার পকল্পনা আছে, ভার্চুয়ালি হলেও শিক্ষা কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এদিন রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভায় সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বেড়েছে। এখন দেশের জন্য আপনাদের দেওয়ার পালা। কোনভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।

Exit mobile version