মোঃ রোমান বেপারী , মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে গলায় রশি ও হাত পা বাঁধা অবস্থায় মোঃ নিজাম সরদার(৪০) নামে এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পরিবারের দাবি পরিকল্পিত ভাবে হত্যা।

আজ সোমবার-(আগস্ট-১৬) সকালে পৌরসভার ৯নং ওয়ার্ড গোপালপুর গ্রাম নিজ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরন করে থানা পুলিশ।

এলাকাবাসী, পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কালকিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের আঃ রহমান সরদারের বড় ছেলে মোঃ নিজাম সরদার(৪০) গ্রাম্যে একজন পল্লী চিকিৎসক ছিলেন। সোমবার সকালে বাড়ির পাশে থাকা একটা বেল গাছের নিচে হাত পা বাঁধা,গলার সাথে রশি টি বেল গাছের ঢাঁলায় বাঁধা এবং মাটিতে হাঁটু গেঁরে বসা অবস্থায় দেখতে পায় মসজিদের ইমাম। পরে পরিবারের লোকজনকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখেন এবং পরিবারের সদস্যরাই পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরন করেন।

নিজামের প্রথম স্ত্রী জোসনা বেগম পারিবারিক কলহের জেরে গত তিন মাস আগে বাড়ি থেকে চলে যান এবং ফিরে না আসলে দেড় মাস আগে পাখি আক্তারকে বিয়ে করেন নিজাম।

নিজ গ্রামে ঘুরে গুরে পল্লী চিকিৎসা করে জিবিকা নির্বাহ করতেন নিজাম। তবে দীর্ঘ দিন যাবত ছোট ভাই হার্বাল চিকিৎক সোলায়মান সরদারের সাথে পারিবারিককলহ চলে আসছে বলে স্থানীয় এলাকাবাসীরা জানায়। পরিবারের দাবি এটা আত্মহত্যা না,পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তাৎক্ষনিক ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।আমাদের অনুসন্ধান চলছে, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট জানতে পারবো এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version