গত ২৪ ঘণ্টায় ২১৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৮৮ জন। ঢাকার বাইরেও ডেঙ্গু রোগী বাড়ছে। আগস্ট মাসের ১১ দিনে ২ হাজার ৫৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯০৭ জন।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৮৪১ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৬৬ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ১৯২ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ২৬৩ জন। এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২২টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। প্রতিদিনই ডেঙ্গুজনিত মৃত্যুর ঘটনা আসছে আইইডিসিআরতে। কিন্তু এবছর এখনও আইইডিসিআর ডেঙ্গুজনিত মৃত্যুর একটি ঘটনাও পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version