মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি :

নড়াইল জেলার সদর থানাধীন মধুরগাতী এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী কে ২৫০ (গ্রাম) গাঁজাসহ গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। শুক্রবার ৩০ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে মোহাম্মদ ইউসুফ মোল্লা (৪০) নামে ওই ব্যক্তি কে গাঁজাসহ গ্রেপ্তার করা কয়। আটককৃত মোহাম্মদ ইউসুফ মোল্লা সদর থানাধীন মধুরখালি গ্রামের মৃত – শরীয়ত উল্লাহর ছেলে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় সদর থানাধীন মধুরখালি গ্রামে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী মোহাম্মদ ইউসুফ শেখ (৪০) কে নিষিদ্ধ ২৫০ (গ্রাম) গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন,গাঁজাসহ মোহাম্মদ ইউসুফ শেখ নামে এক ব্যক্তি কে গ্রেপ্তার করেছি, আটককৃত ব্যক্তিকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে ও নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version