বুধবার, অক্টোবর ১৪

অভিনেত্রী-সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন তিনি।  শুক্রবার দুপুরে শাওন বলেন, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। সবাই দোয়া করবেন।’

আজ  সকালে শাওন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, ‘পজিটিভ।’  তারপর থেকে শোবিজ অঙ্গনের অনেকে মন্তব্যের ঘরে তার  দ্রুত সুস্থ হয়ে উঠার প্রার্থনা করছেন।

গত বছরের মার্চের দিকে করোনা সংক্রমণ যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন শাওন। নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। কিন্তু দ্রুত সবকিছু স্থগিত করে দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তখন করোনার হাত থেকে বাঁচলেও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হলেন তিনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version