ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক হাজার কেজি আম উপহার হিসেবে পাঠিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গতকাল রবিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত কর্মকর্তা, ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটকল অফিসার এই উপহার গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাকার্তায় বাংলাদেশ দূতাবাস ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রী প্রেরিত এক হাজার কেজি আম সেদেশের প্রেসিডেন্ট জোকো উইদোদোর মারদেকা প্রেসিডেন্সিয়াল প্যালেসে গত ২১ জুলাই হস্তান্তর করে। সূত্র: বাসস

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version