শুক্রবার, অক্টোবর ৯

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বাকি অংশের খেলা।

বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানা গেছে, দিনে দুটি করে ম্যাচ হবে সাত দিন। দুপুরে ও রাতে। দুপুরের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪ টায় এবং পরের ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়। এভাবে ২৭ দিনে তিন ভেন্যু দুবাই, শারজাহ ও আবুধাবিতে ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

৩১ ম্যাচের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৩টি, শারজাহতে হবে ১০টি এবং বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে।

 

১০ অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রথম কোয়ালিফায়ার ও ১৫ অক্টোবরের ফাইনাল ম্যাচ হবে দুবাইয়ে।

শারজাহতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার (১১ অক্টোবর) ও এলিমিনেটর ম্যাচ (১৩ অক্টোবর)।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version