আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে বহিষ্কার হচ্ছেন নানা আলোচিত-সমালোচিত হেলেনা জাহাঙ্গীর। দলটির মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মহিলাবিষয়ক উপকমিটি থেকে হেলেনা জাহাঙ্গীরকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের দফতর সম্পাদককে এ বিষয়ে প্রয়োজনীয় কাগজ তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো সময়েই বহিষ্কারের চিঠি যাবে।’

জানা যায়, নানা বিষয়ে আলোচিত ও সমালোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর সম্প্রতি ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠন করেন। এতে নিজেকে সভাপতি এবং মাহবুব মনিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। গত দুইদিন ধরে এই সংগঠনে জেলা-উপজেলা ও বিদেশ শাখায় সভাপতি-সাধারণ সম্পাদক মনোনয়ন দেওয়া হচ্ছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টার প্রকাশ করা হয়। এ ঘটনার পর ফেসবুকে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

 

সংগঠনটির দাবি, গত দুই-তিন বছর ধরেই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে তারা। যদিও আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

বিভিন্ন সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে হেলেনার তোলা ছবি পোস্ট করে তার উদ্দেশ্য নিয়েও ফেসবুকে প্রশ্ন তুলেছেন অনেকে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version